ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে গতকাল বুধবার জাটকাবোঝাই দুটি ট্রাক জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি ট্রাকবোঝাই নিষিদ্ধ জাটকা ঢাকা যাওয়ার সময় হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় দুটি ট্রাক থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের আট টন জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী সনাতন দাস ও দুটি ট্রাকের চালক আবদুল বারেক ও রুবেল মিয়াকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। জব্দ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয়।