ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় গতকাল বুধবার সন্ধ্যায় মাসুম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর মুক্তির দাবিতে যশোর-বেনাপোল সড়কে শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করেন। ঘণ্টা খানেক পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রাক থামিয়ে মাসুমসহ কয়েকজন ৫০ টাকা করে চাঁদা তুলছিলেন। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি দল অভিযান চালিয়ে মাসুমকে আটক করে। তাঁর বাড়ি শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামে। তাঁর মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় ট্রাক আড় করে অবরোধ করেন শ্রমিকেরা।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণের জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাত সংগঠনের নামে কাগজপুকুর এলাকায় প্রতি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়।