ট্রাক, সরঞ্জামসহ সাতজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে গত বুধবার রাতে সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি বলেছে, আটক সাতজন ডাকাত দলের সদস্য। তাঁদের কাছ থেকে শাবল, লাঠি, তালা ভাঙার যন্ত্র, দুটি ছোরা ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ইউসুফ হাওলাদার, মো. রনি, হারুন ব্যাপারী, জয়নাল আবেদীন, লুৎফর হাওলাদার, বাচ্চু আকন ও লালচান।