ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের নৌবন্দর এলাকায় ট্রাকচাপায় আবদুল কাদের (৩৫) নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকচালককে আটক করেছে। গতকাল সোমবার পৌনে ১০টার দিকে বরিশাল নৌবন্দরসংলগ্ন চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের বরিশাল সদর উপজেলার চাঁদপুরা এলাকার হোসেন আলীর ছেলে। তিনি বরিশাল জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। থানা-পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নৌবন্দরসংলগ্ন বান্দরোডের চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনের সড়ক পার হচ্ছিলেন আবদুল কাদের। এ সময় পোর্ট রোড থেকে আসা একটি ট্রাক কাদেরকে চাপা দেয়।
বরিশাল অফিস