ট্রাকচাপায় বৃদ্ধা নিহত, এক ঘণ্টা মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় নয়নবালা (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উড়ালসেতু নির্মাণের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টার পরে অবরোধ তুলে নেওয়া হয়। নিহত নয়নবালার বাড়ি দেওহাটার কচুয়াপাড়া গ্রামে। দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের ভাষ্য, অবরোধে মহাসড়কের দুই পাশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ গিয়ে এলাকাবাসীকে শান্ত করে। অবরোধ তোলার পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।