ট্রাকচালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ গতকাল শুক্রবার দুপুরে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রাজবাড়ীর পাংশা উপজেলার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাক ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|