প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে ট্রাকটি গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় চন্দ্রখানা গ্রামের সিটিসেল টাওয়ারের সামনে থেকে উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ও এএসআই রাসেল ট্রাকটির গতিরোধ করেন। পরে ইউএনও দেবেন্দ্র নাথ, এএসপি (সার্কেল) সনাতন চক্রবর্তী এবং থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম ঘটনাস্থলে এসে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চালক আবুল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেন। আবুল হোসেন রংপুরের কাউনিয়ার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।