প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে একটি ট্রাকভর্তি ইলিশ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে আটক করা ট্রাকটিতে দেড় হাজার কেজি ইলিশ ছিল। সাতক্ষীরা ৩৮ বিজিবির উপঅধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারেন সাতক্ষীরা শহর থেকে এক ট্রাক ইলিশ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরের ভিত্তিতে আলীপুর এলাকা থেকে ভোরে একটি ট্রাক আটক করা হয়। এ সময় চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি থেকে ইলিশগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, ইলিশগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।