ট্রাকভর্তি জাটকাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের রূপাতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ট্রাকবোঝাই ৩১ মণ জাটকা জব্দ করা হয়েছে। র্যা ব-৮ ট্রাকটি আটক করে। এ সময় জাটকা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। র্যা ব-৮-এর ক্যাপ্টেন আবুল বাশার বলেন, ট্রাক বোঝাই জাটকা জেলার মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।