ট্রাকে ৬০ হাজার ইয়াবা, দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকায় গত শনিবার গভীর রাতে একটি ট্রাক থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন রাকিব আলী ও হাসান আলী।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ট্রাকে মালামাল নিয়ে ঢাকায় আসেন গ্রেপ্তার এ দুজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের ট্রাক থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি কর্মকর্তারা জানান, এ চক্রটি সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়।