ট্রাক্টরচালককে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে গতকাল রোববার মো. বিপ্লব নামে এক বাংলাদেশি ট্রাক্টরচালককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গিরজোত গ্রামের ট্রাক্টরচালক বিপ্লব সীমান্ত এলাকা থেকে পাথর পরিবহনের জন্য যান। ট্রাক্টরে পাথর তোলার একপর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি ভুলবশত ভারতের ভেতরে ঢুকে পড়েন। এ সময় ভারতের হাতিমারা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, তাঁকে ফেরত চেয়ে বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়েছে।