ট্রান্সফরমার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতি, দিনাজপুর-২-এর চুরি যাওয়া তিনটি ট্রান্সফরমার উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ নভেম্বর পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়নের আইনুল হুদা কয়েলপাড়ার পার্শ্ববর্তী শহিদ মাহাবুব সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রান্সফরমারগুলো উদ্ধার করা হয়। গত ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ দিনে চারটি স্থানের সেচকাজে ব্যবহৃত সংযোগ লাইন থেকে ১০ কিলোভোল্টের (কেভি) ৯টি ও ৫ কিলোভোল্টের (কেভি) একটি ট্রান্সফরমার চুরি হয়। এর মধ্যে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া, ভোটগাছ ও আইনুল হুদা গ্রামের তিন গভীর নলকূপের সংযোগ লাইন থেকে ১০ কিলোভোল্টের ৯টি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পার্বতীপুর আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষ গত ১৫ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।