প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকার টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রাম থেকে গত শুক্রবার রাতে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শ্রীসূর্য্য এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সাত দিনের মাথায় ওই এলাকার দুটি গ্রাম থেকে ১৫ কেভির ওই দুটি ট্রান্সফরমার চুরি হলো। কমলগঞ্জ থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। এদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান ট্রান্সফরমার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।