ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাহাদুরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কামারখালী ভাসমান সেচ প্রকল্পের দুটি ট্রান্সফরমার (৭৫ কিলোভোল্ট) চুরি হয়েছে। বিএডিসি মৌলভীবাজার সদর ইউনিটের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মাহবুবুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ভাসমান সেচ প্রকল্পটি বন্ধ থাকায় ট্রান্সফরমার দুটি সহসভাপতির বাড়িতে রাখা ছিল। দুর্বৃত্তরা গত বুধবার দিবাগত রাতে তাঁর ঘরের গ্রিল ভেঙে ট্রান্সফরমার দুটি চুরি করে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।