ট্রাফিক পুলিশ কার্যালয়ে ঢুকে তিন সদস্যকে ছাত্রলীগের মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের ট্রাফিক পুলিশ কার্যালয়ে ঢুকে পুলিশের তিন সদস্যকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ও কার্যালয়ের কাগজপত্র তছনছ করা হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন সুমনের নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় গতকাল বুধবার বিকেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলার সময় ছাত্রলীগের নেতা মেসবাহউদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে যশোর কোতোয়ালি থানার পুলিশ।