ট্রাফিক সার্জেন্টকে নাজেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে ছাত্রলীগ নামধারী কিছু যুবক এক ট্রাফিক সার্জেন্টকে নাজেহাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকেলে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে জুলকার নাঈম নামে ওই সার্জেন্টের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বিকেলে ট্রাফিক সার্জেন্ট জুলকার নাঈম একটি মোটরসাইকেলের গতিরোধ করে কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় মোটরসাইকেল আরোহী যুবকেরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে সার্জেন্টের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে সার্জেন্টের সঙ্গে হাতাহাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে জুলকার নাঈম বলেন, কাগজ দেখতে চাইলে তারা নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দেয়। পরে এক নেতাকে ফোন ধরিয়ে দেয়। ওই নেতা তাদের মিটিং আছে বলে মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলে। তবে কোনো হাতাহাতি হয়নি। পরে আমি তাদের ছেড়ে দিয়েছি।