প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেড লাইসেন্স না থাকায় ও নবায়ন না করায় ১৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরের কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এই জরিমানা করেন। গতকালের অভিযানে নগরের জামালখান সড়কে নালা ও ফুটপাতের ওপর থেকে অবৈধ ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়। এদিকে নগরের লাভলেইন এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মিত পাকা দেয়াল উচ্ছেদ করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। চট্টগ্রাম নগর পুলিশ অভিযানে সহায়তা করে।