ট্রেন থেকে বোমা পিস্তল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় একটি যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, তিনটি পেট্রলবোমা, একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গাইবান্ধা রেলস্টেশন ও র্যাব-১৩ সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস নামের ট্রেনটি লালমনিরহাট থেকে সান্তাহারের উদ্দেশে রওনা দেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে র্যাবের সদস্যরা ওই ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালান। এ সময় তাঁরা একটি বগির বাংকারে (যাত্রীদের মালামাল রাখার জায়গা) বস্তাবন্দী অবস্থায় প্রায় ২৫ কেজি গাঁজা, দুটি ছোট ও একটি বড় পেট্রলবোমা, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেন।