প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পাঁচটি সোনার বারসহ বলাই পাল (৪৫) নামের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, গতকাল সোমবার সকাল সোয়া আটটার দিকে তূর্ণা-নিশীথা ট্রেনের যাত্রী বলাই পালের ওপর নজরদারি করা হয়। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফরমের সামনে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁর কোমরের বেল্টের ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের মোট ওজন ২৫ ভরি, যার মূল্য সাড়ে ১২ লাখ টাকা। এ ঘটনায় বলাই পালের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।