ট্রেনে ঢিল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর রেলগেট এলাকা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, বাইরে থেকে ছোড়া ওই ঢিলটি ট্রেনের শেষের দিকের বগির জানালায় লাগার পর তা বাদল মিয়া নামের এক যাত্রী পায়ে আঘাত পান। আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই, কেউ অভিযোগ করেনি।’