ট্রেনের ছাদে ওঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ছাদে ভ্রমণ করার অপরাধে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ১০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেল পুলিশ এ জরিমানা আদায় করে। রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ বেআইনি হলেও গতকাল ঢাকা থেকে কিছু যাত্রী ছাদে উঠে টঙ্গী স্টেশনে পৌঁছান। এ সময় রেলওয়ে পুলিশ ১০ যাত্রীকে আটক করে। পরে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ করার দায়ে তাঁদের জরিমানা করা হয়