ট্রেনের টিকিট কালোবাজারি তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার দায়ে এক নারীসহ তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শাহাদাত ইসলাম, মোহাম্মদ মামুন ও মোছাম্মৎ মাহফুজা। তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রী বেশে টিকিটের কালোবাজারি করার সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে শনাক্ত করে এ সাজা দেন।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবারের তুলনায় টিকিট বিক্রি বেশি হয়েছে। রেলওয়ের কর্মকর্তা জানান, ১৪ জুলাইয়ের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে গতকাল। মোট বরাদ্দ টিকিটের প্রায় ৮৪ শতাংশ বিক্রি হয়েছে।