ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আজ বৃহস্পতিবার পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এক খুদেবার্তায় জানানো হয়, র্যাব-৩ এর সদস্যরা সকালে ওই পাঁচজনকে আটক করেন।
র্যাবের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ট্রেনের ২৭টি টিকিট এবং টিকিট বিক্রির ২ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে খুদেবার্তায় বিস্তারিত আর কিছু জানানো হয়নি।