ট্রেনের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-ময়মনসিংহ-রাজশাহী রেলপথে গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় গাজীপুর রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। তাঁর বয়স প্রায় ৭০ বছর। জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বলেন, কাজীবাড়ি এলাকায় জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই বৃদ্ধ ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে জয়দেবপুর জংশন ফাঁড়িতে আনা হয়।