ট্রেনের নিচে ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রায়হান সেখ (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রায়হান সেখ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রায়হান সেখ দুপুর সোয়া একটার দিকে সয়দাবাদে ঢাকা থেকে ঈশ্বরদীগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি কাটা পড়ে প্রাণ হারান। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেন।