ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষা কর্মকর্তার আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের অদূরে বাগবাড়ি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরোজ কুমার সরকার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সরোজ কুমার আদমদীঘিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত মঙ্গলবার খুলনাগামী রকেট মেইল ট্রেন সান্তাহার জংশন স্টেশনে ঢোকার মুহূর্তে সরোজ কুমার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক দেওয়ান আসাদুল হক জানান, সরোজ কুমার বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান। এরপর থেকে তিনি কখনো কখনো অস্বাভাবিক আচরণ করতেন।