টয়লেট বন্ধ করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার মালিকানাধীন হকার মার্কেটের টয়লেট ভেঙে সেখানে কয়েকটি দোকান নির্মিত হচ্ছে। এতে সাধারণ ক্রেতা (গ্রাহক) ও মার্কেটের দোকান মালিক-কর্মচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই টয়লেট ভেঙে সেখানে অফিস কাম টয়লেট নির্মিত হচ্ছে। এখানে কোনো দোকান থাকবে না।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, এ ব্যাপারে তিনি ব্যবস্থা নিচ্ছেন।