ঠাকুরগাঁও সওজের নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের দায়ের করা মামলায় পটুয়াখালীর আদালতে হাজিরা দিতে এসে কয়েকজন ঠিকাদারের হাতে লাঞ্ছিত হয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রী (৪৫)। গতকাল বোরবার সকালে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
ঠিকাদারদের অভিযোগ, বিমল চন্দ্র পটুয়াখালীতে সওজের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায় চাকরি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ঠিকাদারের কাছ থেকে টাকা নেন। এক বছর আগে তিনি ঠিকাদারের পাওনা টাকা পরিশোধ না করেই পটুয়াখালী থেকে বদলি হয়ে যান।
এদিকে পটুয়াখালীতে থাকার সময় ফোরকান হাওলাদার নামে স্থানীয় এক ঠিকাদারের কাছ থেকে ছয় লাখ টাকা ধার নেন বিমল। পরিশোধের সময় নগদ টাকা না দিয়ে তিনি ওই ঠিকাদারকে একটি ব্যাংক চেক দেন। কিন্তু বিমলের ব্যাংক হিসাবে কোনো টাকা না থাকায় ব্যাংক চেকটি প্রত্যাখ্যান (ডিজ-অনার) করে। এ ঘটনায় বিমলের বিরুদ্ধে আদালতে মামলা করেন ফোরকান। ওই মামলায় বিমল গতকাল পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে এলে পাওনাদারেরা উপস্থিত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন।
বিমল মিস্ত্রী বলেন, তাঁর কাছে কোনো ব্যক্তিই টাকা পাবে না। তাঁকে হয়রানি ও লাঞ্ছিত করতে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।