ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বাউন্ডারিপাড়া এলাকায় গত শুক্রবার এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই কিশোরী উপজেলা শহরে একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। গত শুক্রবার বিকেলে কাজ শেষে সে বাড়িতে ফিরছিল। খাগরাবাড়ির বাউন্ডারিপাড়া এলাকায় পৌঁছানোর পর কয়েকজন কিশোর তাকে জোর করে পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে ওই কিশোরেরা তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এলে ওই কিশোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরীকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনা শোনার পর কিশোরীর বাবা গত শুক্রবার রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। এরপর রাতে চেয়ারম্যান ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে জগন্নাথপুর এলাকার রুবেল (১৩), ফকিরপাড়া এলাকার জুয়েল আলী (১৪), নাজমুল হক (১৬) ও ফকিরপাড়া চাঁনমারিপাড়ার আমির হোসেনকে (১৩) আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এ ঘটনায় গতকাল শনিবার আটক চারজন কিশোরের বিরুদ্ধে ওই কিশোরীর বড় বোন সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।