ঠাকুরগাঁওয়ে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গত শনিবার মিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনাকে হত্যার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ঢোলপুকুর কলোনি বস্তি এলাকার আবদুল জলিলের ছেলে সোলায়মান আলী বিভিন্ন অজুহাতে প্রায়ই স্ত্রী মিনাকে মারধর করতেন। শনিবার বিকেল পাঁচটার দিকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মিনার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বাড়ির অন্যদের গলার আওয়াজ পাওয়া গেলেও মিনার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন। রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোলায়মান, আবদুল জলিল ও মিনার শাশুড়ি শরিফা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় প্রথম আলোকে জানান, এ ঘটনায় মিনার বাবা জসিম উদ্দিন বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।