ঠাকুরগাঁওয়ের সেই ছয় পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) হওয়া পীরগঞ্জ থানার দুই এসআই পুলিশের ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের এসপি মো. ফারহাত আহমেদ গত রোববার এক অফিস আদেশে এই বরখাস্তের কথা জানান।

গত বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানার দুজন এসআই এবং চারজন কনস্টেবল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিতে থাকলে স্থানীয় লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে। স্থানীয় লোকজন সন্ধ্যা সাতটার দিকে ওই পুলিশ সদস্যদের গোগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত লোকজন পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

পুলিশ রাতে লোকজনকে শান্ত করে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে পীরগঞ্জে নিয়ে আসেন।