ডলার প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডলার প্রতারক চক্রে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে নগরের পতেঙ্গাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলো তোফাজ্জল শেখ, সাইদুল শেখ, মো. আনোয়ার, সাইদুল খান, লুৎফর রহমান, ইব্রাহীম মোল্লা, মো. মহসিন ও মো. সালাম। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নগরের পতেঙ্গা এলাকার আলী ওসমান নামের এক ব্যক্তি জাল ডলার কিনে প্রতারিত হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন। এটি তদন্ত করতে গিয়ে পুলিশ প্রতারক চক্রের সদস্য সাইদুল খানের সন্ধান পায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়।