ডলার প্রতারক চক্রের 'হোতা'সহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় ডলার প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের হেফাজুল ইসলাম (৩০) ও ঢুকঢুকি বড়গাছা পাটোয়ারী পাড়া গ্রামের কামরুজ্জামান ওরফে কামু (৩২)।
ডোমার থানা-পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে হেফাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর কামরুজ্জামানকে ডোমার বাজার এলাকা থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানার এসআই শাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, এঁরা দুজনই পাঁচ জানুয়ারির নির্বাচনের সময় সহিংসতা, ভোটকেন্দ্র ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ডলার প্রতারণা, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন মামলার আসামি। ডোমার থানায় তাঁদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। এত দিন তাঁরা পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হেফাজুল ইসলামকে ডলার প্রতারক চক্রের মূল হোতা দাবি করে এসআই শাহিনুর বলেন, এর আগে ওই চক্রে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।