ডলার প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলা থেকে ডলার প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারায় ইউনিয়নের খন্দকারপাড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জসিম উদ্দিনকে (২০) গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক শাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে ডলারের প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। চক্রের মূল হোতা একই ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের হেফাজুল ইসলাম। তবে তিনি পালিয়ে গেছেন। এ চক্রের প্রতারণার শিকার মাহবুব ইসলাম বাদী হয়ে ১৫ জনের নামে একটি মামলা করেছেন।