ডলারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে নকল ডলার নিয়ে প্রতারণার অভিযোগে টি এম শফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আন্তজেলা বাস টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি শেরপুর পৌরশহরের বণিকপাড়ায়। তাঁর জামার পকেটে ১০০ ডলারের পাঁচটি ও ২০ ডলারের ছয়টি নকল নোট পাওয়া যায়। শফিকুল ইসলাম স্বীকার করেছেন ওই সব নকল ডলার। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. জুয়েল নামে এক ব্যক্তির কাছে থেকে কিছুদিন আগে সাড়ে তিন হাজার টাকায় এগুলো কিনেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|