ডলারসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের পিলখানা এলাকা থেকে সঞ্জীব রায় নামের এক যুবককে ৫০ লাখ টাকা সমমূল্যের ১০০ ইউএস ডলারের ৭০টি নোটসহ আটক করা হয়েছে। সদর থানা পুলিশ বুধবার বিকেলে তাঁর দেহ তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করে। নাটোর সদর থানা সূত্র জানায়, গোপন খবর পেয়ে পুলিশ বিকেল তিনটার দিকে শহরের পিলখানা এলাকায় সঞ্জীব রায়কে (৩২) আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষভাবে রাখা এসব বিদেশি টাকা উদ্ধার করে। সঞ্জীব ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।