ডাকঘরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ডাকঘরে চুরি হয়েছে। চুরির ঘটনায় গতকাল রোববার সকালে ওই ডাকঘরের সাব পোস্টমাস্টার রহিজ উদ্দিন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সফিপুর আনসার একাডেমিতে উপডাকঘরে একজন সাব পোস্টমাস্টারসহ চারজন কর্মরত আছেন। গত বৃহস্পতিবার কাজ শেষে ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। দুদিন ছুটির পর গতকাল রোববার সকালে ডাকঘরে এসে তাঁরা দেখেন প্রধান গেটের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন একটি কম্পিউটার নেই এবং কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।