ডাকঘরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীচামারী ডাকঘর থেকে গত শনিবার রাতে তিনটি ল্যাপটপ চুরি হয়েছে। পোস্টমাস্টার আলাউদ্দিন আলী বলেন, ডাকঘরের নিজস্ব ভবন না থাকায় মেরিগাছা বাজারে একটি টিনশেড ঘর ভাড়া করে দুজন উদ্যোক্তা পোস্ট-ই সেন্টারের সেবা দিতেন। শনিবার রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এবং তিনটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি জিডি করা হয়েছে।