ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শনিবার এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েকটি রামদা উদ্ধার করা হয়। আটক হওয়া ডাকাতেরা হলো পৃথিমপাশার গড়গাঁও গ্রামের বাসিন্দা দুলাল মিয়া ও পৃথিমপাশা গ্রামের আলমাছ হোসেন। কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, পৃথিমপাশার নওয়াববাড়ি এলাকার একটি ইটভাটায় চার-পাঁচজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলাল ও আলমাছকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।