ডাকাত গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে দিলবর হোসেন (৪০) নামের এক ব্যক্তির পায়ে গুলি লেগেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল ও হাঁসুয়াসহ তাঁকে আটক করে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। দিলবর হোসেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিলবর হোসেন উপজেলার ভিকনী গ্রামের ছবদের আলীর ছেলে। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। দিলবর হোসেন এলাকার কুখ্যাত ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।