ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রাম থেকে শনিবার রাতে আবদুল্লাহ (৩৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আবদুল্লাহর বিরুদ্ধে গত জুন মাসে বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুঁরি গ্রামের আলম সিকদারের ছেলে আউয়াল সিকদারকে (২৮) অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান, উত্তরা, যাত্রাবাড়ী, সাভার ও কেরানীগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণ ও মানব পাচারের অভিযোগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্নগোপনে ছিলেন।