ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পশ্চিম মোহরার কুলাপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ডাকাত দলের সদস্য। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাহবুবুর রহমান (৩২) ও সলিমা খাতুন (২১)। চান্দগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন বলেন, চার-পাঁচজনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে কুলাপাড়া এলাকায় জড়ো হয়। খবর পেয়ে পুলিশ রাত দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম