ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গতকাল মঙ্গলবার দেশীয় পাইপগান, ছয়টি গুলিসহ আন্তজেলা ডাকাত দলের সরদার সাইদুর রহমান ওরফে সাইদুর ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। গাইবান্ধা সদর থানার পুলিশের দাবি, গতকাল সকালে সাইদুর কোনো স্থানে ডাকাতির উদ্দেশ্যে বাস টার্মিনালে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তারা সাইদুরের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান ও প্যান্টের পকেট থেকে ছয়টি গুলি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিউর রহমান বলেন, এই ঘটনায় সাইদুরের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি