ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে নূর ইসলাম (৪৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ি কুমারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ দাবি করেন, সড়ক ডাকাতি, গরু চুরি, মোটরসাইকেল ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে নূর ইসলাম জড়িত। তাঁর বিরুদ্ধে বদরগঞ্জ থানাসহ আশপাশের থানায় ছয়টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।