ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার আন্তজেলা ডাকাতদলের সর্দার তাজুল ইসলাম ওরফে কালু ডাকাতকে (৩৮) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মেহরী ইউনিয়নের ঈশানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কালু আন্তজেলা ডাকাতদলের সর্দার। থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, আন্তজেলা ডাকাতদলের সর্দার কালুর বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। প্রসঙ্গত, কসবা উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত ১৫ দিনে ১২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।