ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতির মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার আফজাল কবীর আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের পেকুয়া থানায় খুনসহ ডাকাতির দুটি মামলা রয়েছে। তিনি চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তাঁকে পেকুয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।