ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতেরা হলো উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের জুয়েল মিয়া, সেলিম মিয়া, হিরো মিয়া, আসলাম, জিন্নাহ, লক্ষ্মণ রাজবংশী; গোড়াইল গ্রামের ফরিদ মৃধা ও হাবিব মিয়া। মির্জাপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া থেকে দেওহাটা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে তারা ডাকাতি করত। শনিবার রাতে ডাকাতির প্রস্তুতি নিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (আজ) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।