ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী থেকে মো. হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পুঁইছড়ি জঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মধ্যম পুঁইছড়ি এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, হোসেন এলাকায় বক্কা ডাকাত নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নয়টি মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরে তাঁকে খুঁজছিল।