ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের মিয়ারছড়া পাহাড়ি এলাকার একটি খামার থেকে গত রোববার রাতে একনলা বন্দুকসহ আবু তাহের ওরফে আদাইয়া নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে সাতকানিয়া থানায় ১৫টি মামলা আছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ডাকাত আদাইয়া এ পর্যন্ত পাঁচবার গ্রেপ্তার হয়েছে। কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে।