ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তজেলা ডাকাত দলের সরদার ও মাসুইম্যা বাহিনীর প্রধান মাসুম মিয়াকে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুমের বাড়ি কসবা উপজেলার মনকাশাইর গ্রামে। পুলিশের ভাষ্যমতে, মাসুম বিভিন্ন এলাকার লোকজন নিয়ে দল গঠন করে বিভিন্ন এলাকায় ডাকাতি করে। গতকাল সকালে পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। কসবা থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম মোর্সেদ দাবি করেন, মাসুম এবং মাসুইম্যা বাহিনীর প্রধান।